1. admin@www.voiceofcivilrightsfoundation.org : ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন :
  2. hello@voiceofcivilrightsfoundation.org : ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন : ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন

ভয়েস অব সিভিল রাইট ফাউন্ডেশনের মানবকল্যাণে অঙ্গীকার

 

ন্যায়বিচার, মানবাধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজের ঘোষণা “ভয়েস অব সিভিল রাইট ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বাণীতে মানবকল্যাণ, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ গড়ে তুলতে তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

বাণীতে বলা হয়, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। এ লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির প্রত্যাশা, এটি ন্যায়, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সমাজে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রেও ভূমিকা রাখার কথা উল্লেখ করা হয়।

বাণীতে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, তাদের সম্মিলিত প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি ও অনুপ্রেরণা।

শেষে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 𝟒𝟖/𝟏-𝐁, 𝐏𝐮𝐫𝐚𝐧𝐚 𝐏𝐚𝐥𝐭𝐚𝐧, 𝐃𝐡𝐚𝐤𝐚, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡. 𝐂𝐚𝐥𝐥: +𝟖𝟖𝟎𝟏𝟖𝟏𝟕𝟓𝟖𝟒𝟕𝟎𝟖, 𝟎𝟏𝟕𝟎𝟕𝟎𝟖𝟓𝟐𝟑𝟎 © ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন